More

    মাদারীপুরে ধানের শিষের প্রার্থীদের বিজয়ে দোয়া-মোনাজাত

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের দুই আসনে ধানের শিষের প্রার্থীদের বিজয় উপলক্ষ্যে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলার মাদারীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার এবং মাদারীপুর-২আসনে জাহানন্দার আলী জাহান এমপি হিসেবে বিজয়ী হওয়ায় এ আয়োজন করা হয়।

    কেন্দ্রীয় যুবদলের ইতালি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, ইতালি প্রবাসী মাদারীপুর শাখার পোস্টাল ভোট কমিটির সাধারণ সম্পাদক ও কালকিনি উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন রিমনের উদ্যোগে তার নিজ বাড়ি গোপালপুর এলাকার ৯নং ওয়ার্ডের ধজী গ্রামে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

    সোমবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর, সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, বাদশা সরদার, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রবসহ স্থানীয় যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও কৃষকদলের নেতৃবৃন্দ। দোয়া-মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং নবনির্বাচিত এমপিদের সফলতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

    বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলার...