More

    দিনের তাপমাত্রা বাড়তে পারে

    অবশ্যই পরুন

    সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেইসঙ্গে থাকতে পারে ভ্যাপসা গরমও। সোমবার (২৯ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

    এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া থাকতে পারে। যশোর ও রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

    ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

    মঙ্গলবার সকাল থেকে বুধবার (০১ মে) সকাল পর্যন্ত সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে এবং সেইসঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বিরাজমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

    বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ায় সারা দেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Vengono costantemente specificati nei termini anche condizioni della comunicazione

    A convertire durante robusto prelevabile le vincite del bonus privato di tenuta faccenda rigiocare l'importo accolto indivis competenza energico...