More

    ভোটার শূন্য কেন্দ্র, ভোটারদের অপেক্ষায় এজেন্টরা

    অবশ্যই পরুন

    ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সীতাকুণ্ড উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, ভোটকেন্দ্রগুলো ভোটার শূন্য। ভোটারদের জন্য অপেক্ষা করছেন বিভিন্ন প্রার্থীর এজেন্টরা।

    এরমধ্যে ভোট দিয়েছেন হাতেগোনা কয়েকজন ভোটার। সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার সিরাজউদ্দিন বলেন, এ কেন্দ্রের ভোটার সংখ্যা তিন হাজার ১৭৫ জন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৮টি বুথের মধ্যে ভোট পড়েছে ১ দশমিক ৫১ শতাংশ।

    সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। যার কারণে ভোটার উপস্থিতি অনেকটা কম। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রিসাইটিং অফিসার মিটন ঘোষ বলেন, এ কেন্দ্রে ৪৫৯৬ জন ভোটার রয়েছে। ১০টি বুথের মধ্যে সকাল ১০টা পর্যন্ত ৬৪টি ভোট পড়েছে। সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের ভোটকেন্দ্রের প্রিসাইটিং অফিসার আমিনুর রহমান বলেন, এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩৪ হাজার পাঁচজন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ভোট করেছে ৬৫টি।

    রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন। এ ছাড়া উপজেলায় দুজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online ports are perfect fun playing, and some users delight in all of them simply for entertainment

    For folks who see our needed casinos on the internet right now, you might be to play free harbors...