More

    বিশ্ব গাধা দিবস আজ

    অবশ্যই পরুন

    ‘তুই একটা গাধা!’ এই সম্বোধন শোনেনি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারণ কারো নির্বুদ্ধিতায় তাকে গাধা বলাটা আমাদের প্রতিদিনের অভ্যাসের মধ্যেই পরে।

    গাধা প্রাণীকে ভারতবর্ষে খুব একটা ব্যবহার করা হয় না। বিশেষ করে ঘোড়ার সঙ্গে তুলনা করে উপকারী প্রাণী গাধাকে সবসময় নিচু চোখেই দেখা হয়েছে। কিন্তু আজ সেই গাধা নামক প্রাণীকেই উদযাপনের দিন- ‘বিশ্ব গাধা দিবস’! বানিয়ে বলছি? একদম না।

    ২০১৮ সালে প্রথম এই দিবস পালিত হয়। এরপর থেকে প্রতি বছরের ৮ মে সার্বজনীনভাবে পালন করা হচ্ছে বিশ্ব গাধা দিবস। এই দিবসের শুরু করেন বিজ্ঞানী ও মরুভূমির প্রাণী গবেষক আর্ক রাজিক। তিনি একজন বিজ্ঞানী এবং মরুভূমির প্রাণী নিয়ে কাজ করেন। এক সময় তিনি বুঝতে পারেন গাধারা মানুষের জন্য যে পরিমাণ কাজ করে, সেই পরিমাণ স্বীকৃতি পাচ্ছে না।

    এজন্য তিনি একটি ফেসবুক গ্রুপ তৈরি করেন। তারপর সেখানে গাধাবিষয়ক বিভিন্ন তথ্য প্রচার করতে শুরু করেন। ‘গাধা’ শব্দটি হরহামেশাই ব্যবহার হয় মানুষের ক্ষেত্রেও। কেউ একটু বোকামি করলেই তাকে গাধার সঙ্গে তুলনা করতে ছাড়েন না অন্যরা। এমনকি যারা খুব বেশি পরিশ্রম করেন তাদের কাজকে অনেকেই বলেন গাধার খাটুনি খাটছে লোকটা। এ থেকেই বোঝা যায় এই প্রাণীটি কতটা পরিশ্রম করে মনিবের জন্য।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Casinova Mobile Casino: Rondas Rápidas, Ganancias Instantáneas y Diversión Sin Fin

    Bienvenido al Mundo Mobile‑First de CasinovaImagina esto: estás haciendo fila en la parada de autobús, desplazándote por tu teléfono,...