More

    নাজিরপুরে গ্রামীণফোনের কেয়ার পয়েন্ট উদ্বোধন

    অবশ্যই পরুন

    নাজিরপুর প্রতিনিধি: ডিজিটাল সেবাকে আরও সহজ ও গ্রাহকবান্ধব করতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ডে গ্রামীণফোন নতুন একটি কেয়ার পয়েন্ট চালু করেছে। সোমবার (২ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় চৌঠাইমহল বাসস্ট্যান্ডে মিরাজ টেলিকমে গ্রামীনফোনের বরিশাল বিভাগীয় সিনিয়র ক্লাস্টার ম্যানেজার এস এম এহসানুল কবীর বিটুল স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের নিয়ে কেক কেটে এই কেয়ার পয়েন্ট উদ্বোধন করেন।

    এসময় তার সাথে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের পিরোজপুর জেলার ডিস্ট্রিবিউশন হাউজ ম্যানেজার মোঃ সাকিল আহমেদ এবং নাজিরপুর উপজেলার মিরাজ টেলিকমের পরিচালক মোঃ মিরাজুল ইসলাম।

    উদ্বোধন অনুষ্ঠানে এস এম এহসানুল কবীর বিটুল বলেন,এই কেয়ার পয়েন্টের মাধ্যমে স্থানীয় গ্রাহকরা এখন থেকে এক জায়গাতেই গ্রামীণফোনের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। নতুন চালু হওয়া কেয়ার পয়েন্টে সিম সংক্রান্ত সমস্যা সমাধান, সিম রিপ্লেসমেন্ট, প্যাকেজ ও ইন্টারনেট সংক্রান্ত তথ্য, বিল পরিশোধ, নম্বর সংরক্ষণসহ প্রয়োজনীয় গ্রাহকসেবা প্রদান করা হচ্ছে।

    ফলে উপজেলা সদরের পাশাপাশি আশপাশের গ্রামের গ্রাহকদের আর জেলা শহরে যেতে হচ্ছে না। গ্রামীণফোনের গ্রাহকদের সময় ও খরচ কমানোর পাশাপাশি উন্নত সেবা নিশ্চিত করতেই এই কেয়ার পয়েন্ট চালু করা হয়েছে। ভবিষ্যতে আরও আধুনিক ও ডিজিটাল সেবা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। উদ্বোধন শেষে উপস্থিত সবার মাঝে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Algunos bonos falto deposito se activan que usan cualquier codigo especial que nuestro casino entrega al atleta

    El recursos extremo cual es posible ganar de giros sin cargo es de 100 � No obstante las bonos sin...