More

    উজিরপুরে বিশ্বনবীকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে ইসলাম ধর্ম ও বিশ্ব নবী হজরত মুহাম্মদ( সাঃ) কে নিয়ে কটূক্তি করায় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ মুসলিম জনতা দ্রুত ওই কটুক্তিকারী মহিন রায়কে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন।অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দিয়াছেন তারা।

    ১০ মে শুক্রবার জুমার নামাজের পড়ে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল মডেল বাজার জামে মসজিদের মুসল্লীদের উদ্যোগে হজরত মুহাম্মদ (সঃ) এর প্রতি কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। উক্ত বিক্ষোভ মিছিলে আশেপাশের মসজিদের মুসল্লীগন সমবেত হন। এসময় সাকরাল মডেল বাজারে ৩ হাজারের অধিক লোক সমবেত হন।

    তারা বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগান দিয়ে চথলবাড়ি বাজারে গিয়ে শেষ করেন। তারা স্লোগান দেন, ” দুনিয়ার মুসলিম এক হও, এক হও। মহিমের দুই গালে , জুতা মারো তালে তালে। রাসুল আমার ভালোবাসা, রাসূল আমার চেতনা”।

    তারা উজিরপুর মডেল থানা পুলিশ কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জোর দাবি জানান এবং পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা করার কথা বলেন।

    এছাড়াও জুম্মার নামাজের পর উজিরপুর উপজেলা কমপ্লেক্সে থেকে তিন শতাধিক মুসল্লির একটি বিক্ষোভ মিছিল ইচলাদী বাসস্ট্যান্ড যায়। গড়িয়া নতুন হাট থেকে দুইশতাধিক মুসুল্লীর একটি বিক্ষোভ মিছিল পরমানন্দসাহা কালভার্ট পর্যন্ত এসে সমাপ্ত হয়। ডাবেরকুল বাজারে আশেপাশের মসজিদ হতে দুই শতাধিক লোক বিক্ষোভ করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    এর আগে গত ৭ মে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শান্তিপ্রিয় ইসলাম ধর্ম ও বিশ্ব নবি হজরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে একটি আপত্তিকর মেসেঞ্জার গ্রুপ খুলে আজ বাজে মন্তব্য করে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল ৮ নং ওয়ার্ডের মিহির রায় এর ছেলে মহিন রায়। এর পর বিষয়টি ধর্মপ্রাণ মুসলিম জনতার মধ্যে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভে ফুঁসে উঠতে শুরু করে।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন বলেন এঘটনায় কটুক্তিকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ শুরু হয়েছে।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান কটুক্তিকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Código de Bonificación de Legiano Casino: Dónde Encontrarlo y Cómo Usarlo

    Índice¿Qué es un Código de Bono de Legiano casino?Dónde Encontrar los Códigos Promocionales VálidosGuía Paso a Paso para Canjear...