More

    সাকিব-মোস্তাফিজকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

    অবশ্যই পরুন

    জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের পর চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নামছে দু’দল। শুক্রবার (১০ মে) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

    সিরিজে ৩-০ তে এগিয়ে আছে টাইগাররা। প্রথম দুই ম্যাচে ৮ ও ৬ উইকেটের ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এরপর তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ রানে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।

    এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন এনেছে টাইগাররা। ফিরেছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। বাদ পড়েছেন লিটন দাস, মোহাম্মদ সাইফুদ্দিন ও মাহমুদউল্লাহ রিয়াদ।

    বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী (উইকেটকিপার), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মা ইলিশ ও জাটকা নিষেধাজ্ঞায় লালমোহনে প্রায় ২৭ হাজার জেলে কর্মহীন

    ইউসুফ আহমেদ, লালমোহন প্রতিনিধি : প্রজনন মৌসুমে মা, ইলিশ ও জাটকা সংরক্ষণে ভোলার লালমোহন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর...