More

    অনুমতি না নিয়ে উজিরপুরের ইউপি চেয়ারম্যানের বিদেশ ভ্রমণ

    অবশ্যই পরুন

    বরিশাল জেলার উজিরপুর উপজেলার ১ নং সাতলা ইউনিয়ন চেয়ারম্যান যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিদেশ ভ্রমণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে চেয়ারম্যানের বিদেশ ভ্রমণের বিষয় কিছুই জানেন না উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতলা ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার প্রশাসনের কাউকে না জানিয়ে বিদেশ ভ্রমণ করতে গেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিধি মতে কোন জনপ্রতিনিধিকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ অনুমতি অথবা ছুটি নিয়ে যাওয়ার বিধান থাকলেও তিনি তার কিছুই মানেন নি।

    তিনি কাউকে না জানিয়ে ১১ মে শনিবার সকাল ১১ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে মালয়েশিয়া গমন করেন।তবে এই ব্যাপারে সাতলা ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদারকে মুঠোফোন বন্ধ থাকায় তাকে পাওয়া যায় নি। এ বিষয় সাতলার ইউপি সচিব মোঃ খোকন জানান চেয়ারম্যান সাহেব ভ্রমণের জন্য বিদেশ গেছেন ২/৩ দিনের মধ্যে চলে আসবেন।

    সাতলা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন জানান, ইউপি চেয়ারম্যান, আমি প্যানেল চেয়ারম্যান হওয়ায় আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে মৌখিকভাবে তিন দিনের জন্য ব্যক্তিগত সফরে মালয়েশিয়া গমন করেন।

    মালয়েশিয়া সফরের বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন জানান তিনি বিদেশে গেছেন কি না তা আমার জানা নেই তবে খোঁজ খবর নিয়ে জানা যাবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Into the previous months, Resorts World features pitched state lawmakers into guidelines which will take care of the brand new conflict with its favor

    That it location keeps over one,300 slot machines and various electronic dining table game. New gambling enterprise has more...