More

    ৫১ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

    অবশ্যই পরুন

    চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। গতবার পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ এ বছর পাসের হার বেড়েছে।

    এবার শূন্য পাসের প্রতিষ্ঠান ৫১টি। অর্থাৎ এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কেউই কৃতকার্য হতে পারেনি। অন্যদিকে দেশের ২ হাজার ৯৬৮টি প্রতিষ্ঠান শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।

    রোববার (১২ মে) বেলা ১১টায় গণভবনে এসএসসি-সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

    সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ফলাফলের কপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। পরে প্রধানমন্ত্রী তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

    ২০২৩ সালের তুলনায় এ বছর শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ১৪৭টি। এ বছর মোট ২৯ হাজার ৮৬১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। তারা দেশের মোট ৩ হাজার ৭৯৯টি কেন্দ্রে পরীক্ষা দেয়।

    প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, শূন্য পাসের প্রতিষ্ঠান গতবছরের তুলনায় কিছুটা বেড়েছে। গতবছর ৪৮টি প্রতিষ্ঠানে কেউই পাস করতে পারেনি।

    গত ১৫ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়।

    এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Into the previous months, Resorts World features pitched state lawmakers into guidelines which will take care of the brand new conflict with its favor

    That it location keeps over one,300 slot machines and various electronic dining table game. New gambling enterprise has more...