More

    উজিরপুরে রেজাউলের মায়েরদোয়া ক্লিনিকে ভুল অপারেশনে স্কুল ছাত্রীর মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরের সাতলায় রেজাউলের মায়েরদোয়া ক্লিনিকে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করতে গিয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। ১২ মে রবিবার রাত সাড়ে বারোটায় উপজেলার পশ্চিম সাতলা মায়ের দোয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এ মৃত্যুর ঘটনা ঘটে।

    মৃত স্কুল ছাত্রী সুমাইয়া আক্তার (১৮) নবম শ্রেণির ছাত্রী , আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া গ্রামের হেলাল মীরের মেয়ে। উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, সুমাইয়ার পেটের ডান পাশে ব্যথা হলে বড় ভাই রবিউল মীর শনিবার বিকেলে বোনকে নিয়ে মায়ের দোয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে আসে।

    কোন ধরনের পরীক্ষা-নিরীক্ষা না করে রাত সাড়ে আটটায় অস্ত্রোপচার করতে নিয়ে যায় এবং ক্লিনিকে তার অস্ত্রোপচার করে। রাত সোয়া ৯টার দিকে অস্ত্রোপচার কক্ষ থেকে ডাক্তার বেরহয় তখন স্বজনদের জানান যে রোগীর অবস্থা ভালো নয়। রাত ১২ টার দিকে ক্লিনিক কর্তৃপক্ষ সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।

    উল্লেখ্য,অবৈধ ক্লিনিক ও কথিত ডাক্তার রেজাউলের ক্লিনিকে একাধিকবার রোগী মৃত্যু অঙ্গহানীর একাধিক অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানার জন্য ক্লিনিক পরিচালক কথিত ডাক্তার রেজাউল করিমের নম্বরে কল করা হলে প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করলেও পরে তিনি খুলনা ও কোটালিপাড়ার সাধন কুমার বসু নামক এক ডাক্তারের নাম উল্লেখ করে অপারেশনের কথা স্বীকার করেন।

    উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী জানান রোগী মৃত্যুর ঘটনা শুনেছি। তবে এর পূর্বেও ঐ ক্লিনিকে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছিল। বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, রোগী মৃত্যুর কোন খবর পায়নি।

    রোগীর স্বজন যদি অভিযোগ দেয়, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Султан казино: Виртуальный мир азартных игр

    Султан казино: Виртуальный мир азартных игр Султан казино — это одно из самых популярных онлайн-казино в Казахстане, которое предлагает игрокам...