More

    বরিশালে সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য পেয়ে খুশি ক্রেতারা

    অবশ্যই পরুন

    দেশের ৬৪ জেলায় ১০০টি স্থানে সাশ্রয়ী মূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ মে) থেকে বরিশালেও শুরু হয়েছে ট্রাক সেল কার্যক্রম।

    সকালে বরিশাল নগরের বান্দরোডের প্ল্যানেট পার্কের সামনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী এ পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লুৎফর রহমান।

    এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগ প্রশংসনীয়। সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পেরে ভোক্তারা নিঃসন্দেহে উপকৃত হবেন। ভোক্তার স্বার্থে এভাবে সবার এগিয়ে আসা উচিত।

    জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ লুৎফর রহমান বলেন, সরকার টিসিবির মাধ্যমে সারা দেশে এক কোটি পরিবারের জন্য স্বল্পমূল্যে নিত্যপণ্য দিচ্ছে। এদিকে বসুন্ধরা গ্রুপ সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের মাঝে পণ্য বিক্রি শুরু করেছে। এটি সরকারের উদ্যোগের পাশাপাশি সহায়ক হিসেবে ভূমিকা রাখবে বলে আশা করছি।

    উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফুড ডিভিশনের রিটেইল সেলস অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাহামুদুল হাসান, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. আমিনুল ইসলাম, এরিয়া সেলস ম্যানেজার মো. আরিফুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারী, ডিলার, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

    বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফুড ডিভিশনের রিটেইল সেলস অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাহামুদুল হাসান বলেন, ক্রেতাদের সার্বিক সহযোগিতা করছেন আমাদের কর্মকর্তা-কর্মচারীরা। ভালো মানের পণ্য সাশ্রয়ী মূল্যে পেয়ে খুশি ক্রেতারা। সাধারণ মানুষের আগ্রহ বলে দিচ্ছে বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগ কতটা মহৎ। বসুন্ধরা সবসময় জনগণের কল্যাণের কথা চিন্তা করে কাজ করে।

    তিনি বলেন, পুরো বরিশাল বিভাগ ও ফরিদপুর মিলিয়ে ১৪টি পয়েন্টে ট্রাক সেলের মাধ্যমে বসুন্ধরার সাশ্রয়ী মূল্যের পণ্য বিক্রি করা হচ্ছে। এ কার্যক্রম মাসব্যাপী চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার তেল, ময়দা, সেমাই, হলুদ, মরিচসহ মোট ৩১টি ভোগ্য পণ্যের এ ট্রাক সেল কার্যক্রম চলবে।

    ক্রেতারা সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য পেয়ে বেশ খুশি। সাশ্রয়ী মূল্যে এসব পণ্য কিনতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নগরের বান্দরোডের প্ল্যানেট পার্কের সামনে বসুন্ধরার সাশ্রয়ী মূল্যের পণ্যবোঝাই গাড়ির সামনে ভিড় করছেন।

    সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য কিনে দিনমজুর আল-আমিন বলেন, যে পণ্য বাইরে থেকে ১৪০ টাকায় কিনতে হতো, তা এই গাড়ি থেকে ১১৫ টাকায় কিনলাম, আবার ৬০ টাকার আটা ৪৫ টাকায় কিনলাম। সবমিলিয়ে অনেক টাকাই বাঁচল। আমি খুশি। এ ধরনের উদ্যোগ শুধু এক মাস নয়, সারা বছর চললে আমাদের জন্য ভালো হয়।

    চাকরিজীবী মনির আহমেদ বলেন, বাজারে সবকিছুর যে দাম, তাতে মাসিক বেতনে চলতে হিমশিম খেতে হয়। সেখানে বসুন্ধরার এ গাড়ি থেকে হাজার টাকার মানসম্মত পণ্য কিনে দুইশ টাকার বেশি সাশ্রয় হয়েছে। এর চেয়ে সুখবর এ মুহূর্তে আমার কাছে আর কিছু নেই। আমার মতো যে কেউ চাইবে বসুন্ধরার এ উদ্যোগ বছরজুড়ে চালু থাকুক।

    আছিয়া নামে এক গৃহিণী বলেন, গাড়িতে তো সয়াবিন তেল, সরিষার তেল, আটা-ময়দা, চা পাতা, নুডুলস, চালসহ প্রয়োজনীয় সব পণ্যই সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। বিশেষ করে বসুন্ধরার মতো ভালো কোম্পানির সয়াবিন তেল কম দামে পাব, ভাবতেও পারিনি। বসুন্ধরা আরও বড় হোক। তাদের মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের কার্যক্রম চলমান থাকুক, সেই কামনা করি।

    বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. আমিনুল ইসলাম জানান, বিভাগীয় শহর বরিশালের বান্দরোডের প্ল্যানেট পার্কের পাশাপাশি আমানগঞ্জ এলাকায়, অর্থাৎ শহরের দুটি পয়েন্টে ট্রাক সেল কার্যক্রম চলমান রয়েছে, যেখান থেকে বসুন্ধরার সাশ্রয়ী মূল্যের পণ্য নিতে পারবেন ভোক্তারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Even with the best intentions, traffic both get the top code completely wrong

    The newest boost is not difficult - like bits appear refined but circulate to you. While you are the...