More

    দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা : প্রতিমন্ত্রী

    অবশ্যই পরুন

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুহিব্বুর রহমান মহিব বলেছেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এখন থেকে দুর্যোগ মোকাবিলার সকল প্রস্তুতি রাখতে হবে। আগামী দিনগুলোতে আমাদের পরিকল্পনা রয়েছে দুর্যোগ মোকাবিলায় কাজ করার জন্য প্রশিক্ষণ দিয়ে ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলা।

    শনিবার সকাল ১০টায় পটুয়াখালীর কুয়াকাটায় উপকূলীয় মানুষদের দুর্যোগের পূর্বে প্রস্তুত করতে পূর্বাভাস-ভিত্তিক কার্যক্রমের কার্যকারিতা বিষয়ক দ্বিতীয় পর্যায়ের বিভাগীয় সংলাপে এ কথা বলেন তিনি।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) নেতৃত্বে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) ও জার্মান রেড ক্রস’র কারিগরি সহযোগিতায় সংলাপের আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি। রেডক্রিসেন্ট সোসাইটিসহ পরিবেশ ও দূর্যোগ নিয়ে কাজ করে এমন সকল সংগঠনের প্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আ স ম ফিরোজ বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে সকল প্রাথমিক বিদ্যালয়গুলো পর্যায়ক্রমে আশ্রয়ণ কেন্দ্র করে তোলার।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spela på nätet: En guide till online casinon och bettingstrategier

    InnehållIntroduktion till online casinonFramgångsrika bettingstrategierSpela ansvarsfullt Med framväxten av internet har online casinon blivit ett allt mer populärt alternativ för...