More

    মনপুরায় উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ৮ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

    অবশ্যই পরুন

    ভোলার মনপুরায় উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ৮ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (২০ মে) দুপুর ১২ টায় ষষ্ঠ উপজেলা পরিষদ চতুর্থ ধাপের নির্বাচনে চরফ্যাশন-মনপুরার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার আলমগীর হোসেন এই প্রতীক বরাদ্দ দেন।

    এতে মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি শাহরিয়ার চৌধুরী দ্বীপক-মোটরসাইকেল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া-আনারস ও যুবলীগ নেতা মোঃ সিদ্দিকুর রহমান-দোয়াত কলম প্রতীক বরাদ্দ পেয়েছেন।

    এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহমান রাশেদ মোল্লা-টিউবওয়েল এবং মো. ছালাউদ্দিন হেলাল তালা প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা বেগম- কলম, পারভীর আক্তার রেবু-হাঁস ও ইয়াসমিন জাহান মিনু-ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

    প্রতীক বরাদ্দের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার জহিরুল ইসলাম নিশ্চিত করেছেন। চতুর্থ ধাপের এই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জুন।

    এতে মনপুরা উপজেলায় ৫টি ইউনিয়নে ৩১ হাজার ৬৩৫ জন পুরুষ, ৩০ হাজার ৮৪৭ জন মহিলা ও ২ জন তৃতীয় লিঙ্গের ভোটারসহ মোট ৬২ হাজার ৪৮৪ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Fans of slot machine game can play slots online and key themes quick

    The newest mix feels modern yet , familiar and helps it brand name remain to your shortlists of the...