More

    আইপিএলের প্লে-অফে বৃষ্টি হলে ফাইনালে যাবে কারা?

    অবশ্যই পরুন

    দেখতে দেখতে শেষের পথে এবারের আইপিএল। গ্রুপ পর্বের পালা শেষ। চারদল পেয়ে গেছে প্লে-অফের টিকিট। এবার চার দলের মধ্যেই শুরু হবে প্লে-অফের লড়াই। কিন্তু, শেষ চারের লড়াই মাঠে গড়ানোর আগে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। প্লে-অফে যদি বৃষ্টি হয় তাহলে ফাইনালে যাচ্ছে কোন দুদল?

    চলুন দেখে নেওয়া যাক। আইপিএলের প্লে-অফের টিকিট পেয়েছে—কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আহমেদাবাদে প্রথম কোয়ালিফায়ার হবে আগামীকাল মঙ্গলবার। একই ভেন্যুতে পরদিনই গড়াবে এলিমিনেটরে, যেখানে মুখোমুখি হবে রাজস্থান ও বেঙ্গালুরু। কিন্তু, এই তিনটি ম্যাচের একটিতেও নেই রিজার্ভ ডে। মানে অন্যান্য ম্যাচের মতোই নির্ধারিত সময়ে খেলা শেষ করতে হবে। নইলে ম্যাচ ভেস্তে যাবে।

    এমন অবস্থায় চিন্তা বৃষ্টি নিয়ে। কারণ, গতকাল রাতেই বৃষ্টির কারণে ভেস্তে গেল কলকাতা ও রাজস্থানের ম্যাচ। এর আগে আহমেদেবাদে বৃষ্টিতে বাতিল হয় কলকাতা ও গুজরাট ম্যাচ। আহমেদাবাদের স্টেডিয়ামটির পানি নিষ্কাশন ব্যবস্থাও ভালো নয়।

    যদি প্লে-অফেও তাই হয় তাহলে ম্যাচ যে ভেস্তে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে প্রথম কোয়ালিফায়ার যদি বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায় তাহলে পয়েন্ট টেবিলের উপরের দল যাবে ফাইনালে। মানে কলকাতা সরাসরি চলে যাবে ফাইনালে।

    এরপর এলিমিনেটরও যদি বৃষ্টির কারণে বাতিল হয় তাহলে তালিকায় উপরে থাকায় কোয়ালিফায়ারে খেলবে রাজস্থান। আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের বিরুদ্ধে খেলতে হয় এলিমিনেটরের জয়ী দলকে। সুতরাং দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে হায়দরাবাদ ও রাজস্থান। এবার এই ম্যাচও যদি ভেস্তে যায় তাহলে পয়েন্ট তালিকার উপরে থাকার সুবাদে ফাইনালে খেলবে হায়দরাবাদ। অর্থাৎ, চেন্নাইতে ২৬ মে মেগা ফাইনালে সেদিন মুখোমুখি হবে কলকাতা ও হায়দরাবাদ। ফাইনালের জন্য রিজার্ভ দিন থাকায় সেই ম্যাচ নিয়ে চিন্তা কম। তাই ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর আশা করতেই পারে ভক্তরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    SpinSpirit Casino se demarque semblablement dans le site internet a l�egard de cashback cadeau

    Spin Casino est en cours a l�egard de entourage forte afin de gagner en votre savoir connaissances de jeux Si...