More

    উজিরপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    দুর্নীতি দমন কমিশন ও উজিরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা ও স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ২০ মে সোমবার সকাল থেকে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সহ মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের আটটি দল “দুর্নীতি প্রতিরোধে পরিবারের ভূমিকাই মুখ্য “শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও আলহাজ বিএন খান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অশোক রায় চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ও বিতর্ক প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) হাসনাত জাহান খান অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদ হাসান।

    উজিরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহাসিন মিয়া লিটনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান মাসুম, দপ্তর সম্পাদক জুনায়েদ খান সিয়াম, বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এইচ এম ইউসুফ।

    বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হারিয়ে সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন বিজয় হয়ে জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা উত্তীর্ণ হন।

    এ সময় বক্তারা বলেন দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকে শুরু করে সামাজিক ও রাজনৈতিক পর্যায়ে গণ- সচেতনতা সৃষ্টি করতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spela på nätet: En guide till online casinon och bettingstrategier

    InnehållIntroduktion till online casinonFramgångsrika bettingstrategierSpela ansvarsfullt Med framväxten av internet har online casinon blivit ett allt mer populärt alternativ för...