More

    ভোলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই ‘খু*ন’

    অবশ্যই পরুন

    ভোলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছোট ভাইয়ের হাতে বড় ভাইকে খুনের অভিযোগ উঠেছে।

    বৃহস্পতিবার  সকালে সদর উপজেলার দক্ষিণ রতনপুর গ্রামের এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    স্থানীয়রা জানান, ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের দক্ষিণ রতনপুর গ্রামের আবদুল মালেক ও তার ছোট ভাই তাজল ইসলামের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ নিয়ে বৃহস্পতিবার সকালে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাজলের পরিবারের লোকজনের হামলায় ৭০ বছর বয়সী বড় ভাই আবদুল মালেক ঘটনা স্থলেই মারা যান।

    এ সময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তাজলের আরেক ভাই মজনু। তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার জানান, ঘটনাস্থলে থানা পুলিশ এবং ডিবি পুলিশ কাজ করছে।

    মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Fans of slot machine game can play slots online and key themes quick

    The newest mix feels modern yet , familiar and helps it brand name remain to your shortlists of the...