More

    উজিরপুরে গায়ে হলুদ শেষে নদীতে গোসলে নেমে নিখোঁজ বর

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে গায়ে হলুদের পর সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে বর নিখোঁজ রয়েছে।

    শুক্রবার বেলা পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার ওসি মোঃ জাফর আহমেদ জানান। নিখোঁজ মিরাজুল ইসলাম আরিফ (২৪) গাজীপুরের কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মো. মিন্টু খানের ছেলে। আরিফ স্কয়ার টেক্সটাইলের গাড়ি চালক।

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ আরিফ দু.সম্পর্কের মামাতো বোনকে বিয়ের জন্য পরিবারসহ বৃহস্পতিবার রাতে উজিরপুরের গাববাড়ী এলাকায় আসেন। শুক্রবার সকাল ৯টার দিকে গাববাড়ী এলাকার মৃত নাসিরউদ্দিনের কন্যা নিপা আক্তারের(২০) সাথে বিয়ে হয়। বিয়ের পর গায়ে হলুদের অনুষ্ঠান হয়। পরে বেলা সাড়ে ১২ টার দিকে অপর দুইভাই সহ আরিফ সন্ধ্যা নদীর চতলবাড়ি এলাকায় গোসল করতে নামে।

    এ সময় স্রোতের টানে দুই ভাইসহ ভেসে যেতে থাকে। তখন স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে। তবে নিখোঁজ হয় বর আরিফ। উদ্ধার অভিযানে থাকা বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরিদের টিম লিডার মো. নজরুল ইসলাম বলেন, নতুন বিয়ে করা বর স্রোতের টানে ভেসে গিয়েছে।

    তার সন্ধানে ডুবুরিরা নদীতে তল্লাশি করছেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ বলেন স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজের সন্ধানে তল্লাশি করছে। ফায়ার সার্ভিসের সাথে পুলিশের একটি টিম কাজ করছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Royal Reels: Master Short, High‑Intensity Casino Sessions

    Step into the world of Royal Reels and discover how a single visit can deliver the thrill of a...