More

    মুলাদীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃ*ত্যু

    অবশ্যই পরুন

    বরিশালের মুলাদীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আবুল বাশার ভূইয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  শনিবার উপজেলার নাজিরপুর ইউনিয়নের চিলমারী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নূর বক্স ভূইয়ার ছেলে।

    মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।’

    নিহতের বড় ভাই ইমাম হোসেন ভূইয়া জানান, শনিবার দুপুরে আবুল বাশার ভূইয়া গাছের ডাল কাট ছিলেন। একটি ডাল গাছ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে পল্লী বিদ্যুতের খোলা তারের সঙ্গে আটকে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে তিনি ছিটকে নিচে পড়ে যান।

    বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মুলাদী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, ‘বিদ্যুতের তার সংলগ্ন গাছ কিংবা ডালপালা কাটতে হলে অভিযোগ কেন্দ্রে জানাতে হয়।

    ওই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখলে দুর্ঘটনা এড়ানো যেত। আবুল বাশার ভূইয়া কাউকে না জানিয়ে গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Pursue all of us to your social network getting surprise freebies and you will exclusive people situations

    LuckyLand are a legal U All of our greatest-level players discovered consideration service, early usage of the fresh games launches,...