More

    উজিরপুরে মৎস্য ঘেরে অগ্নিসংযোগের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে চাঁদার দাবিতে মাছের ঘেরসহ পোল্ট্রি খামারে হামলা চালিয়ে কোটি টাকা ক্ষতিসাধনের মামলার আসামি ইউনিয়ন চেয়ারম্যানসহ দুই আসামিকে জেলে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে মামলার ৫ আসামি জামিনের প্রার্থনা করেন।

    জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহফুজুর রহমান দুই জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন বলে আইনজীবী মুজিবুর রহমান জানিয়েছেন। জেলে যাওয়া মোঃ শাহিন হাওলাদার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন চেয়ারম্যান।

    অপরজন হলেন ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই ইলিয়াস হাওলাদার। চেয়ারম্যান শাহীন হাওলাদার সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জামিন পাওয়া মামলার তিন আসামি হলেন-সোহেল হাওলাদার, কাইয়ুম ভাট্টি ও শাওন ভাট্টি।

    মামলার বরাতে এ্যাড. মুজিবুর রহমান জানান, সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা গ্রামের বাসিন্দা ইদ্রিস হাওলাদারের মাছের ঘের, পোল্ট্রি খামার, ফিড, মেডিসিন ও কীটনাশকসহ বিভিন্ন ব্যবসা রয়েছে। ইদ্রিস হাওলাদার পশ্চিম সাতলা গ্রামে নতুন একটি মাছের ঘের করার কাজ শুরু করেন।

    তখন ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদারের নেতৃত্বে আসামীরা এক কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় বিভিন্ন সময় হুমকি দেয়। গত ১৬ মার্চ গভীর রাতে আসামীরা দেশীয় অস্ত্র, কেরোসিন ও পেট্রোল নিয়ে মাছের ঘেরে হামলা করে। তারা ঘেরে বিভিন্ন মূল্যবান মালামাল কুপিয়ে ও আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করে। খবর পেয়ে হামলাকারীদের ধাওয়া করলে তারা ব্যবহৃত মাইক্রোবাস ফেলে রেখে পালিয়ে যায়।

    খবর পেয়ে পুলিশ গিয়ে মাইক্রোবাস উদ্ধার করে। এ ঘটনায় ১৮ মার্চ বাদী হয়ে ইদ্রিস হাওলাদার উজিরপুর মডেল থানায় মামলা করে। মামলার আসামি হিসেবে উচ্চাদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেয়। জামিন শেষে পাঁচ আসামি আদালতে হাজির হলে দুই জেলকে জেলে পাঠিয়ে ৩ জনের জামিন মঞ্জুর করেন। মামলায় নামধারী অন্য ৭ আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When you register for a casino bonus, it is necessary that you understand the newest terms and conditions

    Eg, during Xmas, you can aquire exclusive bonuses, such put matches otherwise 100 % free spins towards gambling establishment...