More

    সবুজ পৃথিবী গড়ার আহ্বানে বরিশালে সাইকেল র‌্যালি

    অবশ্যই পরুন

    বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরিশালে সবুজ পৃথিবী ও টেকসই ভবিষ্যতের আহ্বানে সাইকেল র‌্যালি করেছে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস। বুধবার সকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে এ র‌্যালি বের হয়ে মুক্তিযোদ্ধা পার্ক গিয়ে শেষ হয়। এসময় পরিবেশকর্মীদের হাতে বিভিন্ন ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছিলো। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভলপমেন্ট সোসাইটি (বেডস) এর ইকোমেন প্রকল্পের আয়োজনে এ কর্মসূচি হয়েছে।
    বরিশাল স্টান্ট ওয়ারিয়র্স (বিএসডাব্লিউ) সাইকেল টিমের দলনেতা নাইম হোসেনের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন, ইয়ুথনেটের প্রোগ্রাম ও পার্টনারশীপ কোর্ডিনেটর আরিফুর রহমান শুভ, ইকোমেনের প্রোগ্রাম ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা এবং জেলা সমন্বয়কারী আশিকুর রহমান প্রমুখ।

    বক্তারা বলেন, পরিবেশ দূষণের ফলে বায়ুমন্ডলে কার্বনডাই অক্সাইডের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে পৃথিবীর উষ্ণায়ন বেড়েই চলছে। যার ফলে ঋতুর অস্বাভাবিক পরিবর্তন, ঘূর্ণিঝড়, জলোচ্ছাসের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও পরিবেশের অংশ নদী, পাহাড়, বন মানুষের দ্বারা প্রতিনিয়ত ক্ষতির সম্মুখিন হচ্ছে। তাই সকলের উচিত পরিবেশের যত্ন নেওয়ার পাশাপাশি বৃক্ষরোপণ করা।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    SpinFred Casino: Lightning-Fast Slots & Rapid Action for the Quick‑Play Pro

    1. Why SpinFred Appeals to the Fast‑Paced PlayerSpinFred Casino thrives on the adrenaline of short, high‑intensity sessions. The interface...