More

    উজিরপুরে উৎসবমুখর পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন।

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে উৎসবমুখর পরিবেশে ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার ৫ জুন ২০২৪ অনুষ্ঠিত চতুর্থ ধাপের এই নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল ইকবাল কাপ পিরিচ প্রতীক নিয়ে বেসরকারি ভাবে জয় পান বলে জানান নির্বাচন কর্মকর্তা নাজিমউদ্দিন। তার প্রাপ্ত ভোট ৩১ হাজার ৩৫৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু। মোটর সাইকেল প্রতীক নিয়ে তিনি পান ২৮ হাজার ৫৫৯ ভোট।

    চেয়ারম্যান পদের অপর দুই প্রার্থী সুখেন্দ্র শেখর বৈদ্য ১০ হাজার ৯৭২ ও আবুল কালাম আজাদ বাদল পেয়েছেন ১০ হাজার ১০৩ ভোট।

    এ উপজেলায় মোট ৩৭.৯৩ ভাগ ভোট পড়ে। ২ লাখ ২২ হাজার ২৬৭ জন ভোটারের মধ্যে ভোট দেন ৮৪ হাজার ২২০ জন। এর মধ্যে অবৈধ ভোটাধিকার প্রয়োগ করেন ৩ হাজার ২৩১ জন।

    এ উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তালা প্রতীক নিয়ে মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা । তার প্রাপ্ত ভোট ৩৩ হাজার ২৯৪ টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী অপূর্ব কুমার বাইন রন্টু পান ৩০ হাজার ৫৪৬ ও এবিএম মিজানুর রহমান সবুজ ১৬ হাজার ২০১টি।

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী মোসা. মোর্শেদা পারভীন ফুটবল প্রতীক নিয়ে পান ৪৫ হাজার ৫৩ ভোট। প্রতিদ্বন্দ্বী সীমা রানীশীল পেয়েছেন ৩৫ হাজার ৫৪৬ ভোট।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Detailed_strategies_from_beginner_tips_to_pro_play_with_zizobet_are_revealed

    Detailed strategies from beginner tips to pro play with zizobet are revealedUnderstanding the Fundamentals of ZizobetNavigating Account Settings and...