More

    বরিশালে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

    অবশ্যই পরুন

    বরিশালে ৬০০ পিস ইয়াবাসহ মো: শা‌হিন সরদার (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে কাউ‌নিয়া থানা পুলিশ।

    মঙ্গলবার (১১ জুন) বিকেল ৪ টার দিকে নগরীর ৪নং ওয়ার্ডস্থ নিউ ভা‌টিখানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

    আটক মো: শা‌হিন সরদার ঝালকা‌ঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের কৃষ্ণকা‌ঠি গ্রামের মৃত আদম আলী সরদারের ছেলে।

    পুলিশ জানায়- মঙ্গলবার বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউ‌নিয়া থানার এসআই সামসুল ইসলাম, এসআই মোঃ মোস্তা‌ফিজুর রহমান, এসআই মোঃ এনামুল হক, এএসআই মো: হুমায়ূন ক‌বির, এএসআই( মোঃ শওকত হো‌সেনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম নগরীর ৪নং ওয়ার্ডস্থ নিউ ভা‌টিখানা এলাকায় অভিযান চালিয়ে শা‌হিনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি আসাদুজ্জামান বলেন- ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    All the online game (apart from alive agent) is to explore arbitrary matter machines (RNGs) to make sure fairness

    All of the user on this page enjoys an indigenous apple's ios and you may Android application that have...