More

    বরিশালে চাচীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাতিজা গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের কানকি গ্রামে চাচীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামিল হাওলাদার (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১২ জুন) উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের কানকি গ্রামে এই ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় থানায় মামলা করেছেন। আটক জামিল হাওলাদার উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের কানকি গ্রামের বাবুল হাওলাদারের ছেলে। ভুক্তভোগী নারী এক‌ই গ্রামের বাসিন্দা সরোয়ারের স্ত্রী (২৮) ও তিন সন্তানের জননী।

    মামলার বিবরণে জানা যায়, জামিল ওই নারীর চাচাতো বড় ভাসুরের ছেলে। বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে ওই নারী ঘুমাতে যায়। প্রকৃতির ডাকে সাড়া দিতে রাত সাড়ে ১১টার দিকে বাইরে যান। এই সুযোগে ভাশুর ছেলে জামিল ভুক্তভোগী নারীর ঘরের দরজা খোলা পেয়ে গোপনে ঘরের মধ্যে প্রবেশ করে ভুক্তভোগী নারীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে।

    ভুক্তভোগী নারীর দেবর মাসুম হাওলাদার বিষয়টি টের পেয়ে সে বাহির থেকে দরজা বন্ধ করে দিয়ে ডাকচিৎকার করলে এলাকার মানুষ জড়ো হয় ও থানা পুলিশকে খবর দেয় থানা পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে জামিল হাওলাদারকে আটক করে থানায় নিয়ে আসে। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, তিন সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার (১৪ জুন) কোর্টে প্রেরণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    While going to the when you look at the-individual area in Atlantic Urban area, you’ll be able to put from the crate

    But if you have fun with crypto entirely - and that i manage on crypto-amicable gambling enterprises - Wild...