More

    গৌরনদীতে মেয়র প্রার্থীকে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর উপর হামলা

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দিদার উদ্দিন হাওলাদারের কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সদস্য ও গৌরনদী পৌরসভা মেয়র পদে উপ—নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ সফিকুর রহমান রেজাউল সিকদার। দাবিকৃত চাঁদা না দেওয়ায় শুক্রবার রাতে রেজাউল সিকদার ৫ থেকে ৭ জন সহযোগীকে নিয়ে দিদার উদ্দিনের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর তছনছ করে দোকান থেকে বের করে তালাবদ্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    এ ঘটনায় ব্যবসায়ী দিদার উদ্দিন বাদি হয়ে রেজাউল সিকদারকে প্রধান আসামি করে শনিবার ৫ জনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। টরকী বন্দরের ব্যবসায়ী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গৌরনদী উপজেলা ভূমি অফিস থেকে টরকী বন্দরের পিয়াজ পট্রিতে ০.১২৫ ভূমি লিজ নিয়ে দীর্ঘদিন যাবত মেসার্স তোহা এন্টারপ্রাইজের মালিক মোঃ দিদার উদ্দিন হাওলাদার এলপি গ্যাস, সার—কীটনাশক ও বিএডিসির বীজ এর পরিবেশক হিসেবে ব্যবসা করে আসছিলেন। ব্যবসায়ী দিদার উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সদস্য ও গৌরনদী পৌরসভা মেয়র পদে উপ— নির্বাচনে মেয়র প্রার্থী রেজাউল সিকদার আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

    টাকা না দেয়ায় গত ৩/৪ দিন ধরে তার বাসায় আমাকে ডেকে পাঠান। আমি ডাকে সারা না দেয়ায় আমার উপর ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ৫/৬জন সহযোগী সন্ত্রাসীকে নিয়ে আমার দোকোনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে চাঁদা না দেয়ার কারন জানতে চায়। আমি চাঁদা দিতে অস্বীকার করায় এক পর্যায়ে আকস্মিকভাবে দোকান ভাঙচুর ও তছনছ শুরু করে। আমি বাধা দিলে আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে দোকান থেকে আমাকে বের করে দিয়ে দোকান তালাবদ্ধ করে দেন।

    তাকে প্রথম গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোঃ সফিকুর রহমান রেজাউল সিকদার বলেন, ওই দোকোনের মালিক আমি ২০১১ সালে দশ লাখ টাকা অগ্রিম নিয়ে দিদারের কাছে দশ বছরের চুক্তিতে ভাড়া দেই। ২০২১ সালে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও বার বার তাগিদ ও তিনবার উকিল নোটিশ দেয়ার পরেও দিদার দোকান ঘর ভাড়ার নতুন চুক্তি করছে না এবং অগ্রিম দিচ্ছে না। তাই দোকান থেকে তাকে বের করে তালাবদ্ধ করে দিয়েছি। চাদা দাবির অভিযোগ সঠিক না।

    গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় ব্যবসায়ী মোঃ দিদার উদ্দিন হাওলাদার বাদি হয়ে সফিকুর রহমান রেজাউল সিকদারকে প্রধান আসামি করে অজ্ঞানামা ৫ জনকে আসামি করে চাঁদাবাজির অভিযোগে দায়ের করেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Grosvenor Betting feels surprisingly effortless even for first-timers

    Getting started with grosvenor betting often feels straightforward thanks to its clear layout and intuitive features, making it accessible even for those new to the platform.