More

    এক সপ্তাহেও খোঁজ মেলেনি নিখোঁজ যুবকের

    অবশ্যই পরুন

    রিকশা চালক বাবার অভাবের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে ঈদ—উল আযহার পরেরদিন প্রবাসে যাওয়ার কথা রয়েছে বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামের যুবক সোহেল সরদারের (২১)।

    এরইমধ্যে রহস্যজনকভাবে নিখোঁজের এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ অদ্যবর্ধি নিখোঁজ যুবকের সন্ধান মেলাতে পারেনি। নিখোঁজ সোহেল বেঁচে আছে নাকি তাকে কেউ অপহরণ করে হত্যা করেছে, সেকথা ভেবে পাগল প্রায় সোহেলের রিকশা চালক বাবা শাহ আলম সরদার ও মা সোনেফা বেগম।

    ছেলের সন্ধান পেতে কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরীর পাশাপাশি ঘুরছেন বিভিন্ন লোকজনের দ্বারে দ্বারে। শনিবার দুপুরে নিখোঁজ সোহেলের বাবা শাহ আলম সরদার জানান, আমার ছেলে ফ্রেস কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে ঢাকার কেরানীগঞ্জ থানার ঝাউচরের গুদারাঘাট এলাকায় মালামাল সরবরাহ করে আসছিলো। সে ওই এলাকার আলমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতো।

    গত ৯ জুন বিকেলে কেরানীগঞ্জ থানার ঝাউচর এলাকার বিভিন্ন দোকান থেকে বিক্রয় প্রতিনিধির টাকা উত্তোলন করতে গিয়ে রহস্যজনক ভাবে সোহেল নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

    এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে (যার নম্বর ৭১৬)। ছেলের সন্ধান পেতে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Grosvenor Betting feels surprisingly effortless even for first-timers

    Getting started with grosvenor betting often feels straightforward thanks to its clear layout and intuitive features, making it accessible even for those new to the platform.