More

    বাউফলে ডাকাত দলের সদস্য গ্রেফতার

    অবশ্যই পরুন

    দ্বীপ্ত কর্মকার (২৮) নামের ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, গত বছর অক্টোবর মাসে বাউফল থানায় দায়েরকৃত দুইটি পৃথক ডাকাতির মামলায় (মামলা নং ৬ তারিখ ৬/১০/২৩ এবং মামলা নং ২৩ তারিখ ২২/১০/২৩) গ্রেপ্তারকৃত আসামীদের স্বীকারোক্তির ভিত্তিতে দীপ্তকে গ্রেফতার করা হয়। দীপ্ত কর্মকারের গৌরনদীর বাটাজোড়া গ্রামে একটি মুড়ির কারখানা রয়েছে।

    বাউফল থানার কনেস্টবল দুলাল তিন দিন আগে ছদ্দবেশে ওই কারখানায় শ্রমিকের কাজ নেয়। এরপর তথ্য উপাত্ত যাচাই বাছাই করে নিশ্চিত হওয়ার পরে ক্রেতা সেজে ওসি (তদন্ত) আতিকুল ইসলাম ও এসআই নাসির অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। দুটি ডাকাতির মামলায় মোট ৮ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Betalen zonder gedoe bij de beste online casino’s met iDEAL

    Met iDEAL betalingen verloopt het storten bij het beste online casino iDEAL soepel en vertrouwd, waardoor spelers zich kunnen richten op het spel zonder onnodige vertragingen.