More

    সংসদ সদস্যের আইফোন চুরি

    অবশ্যই পরুন

    মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলুর ব্যবহৃত আইফোন ১৪ চুরির ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে মোবাইলটি চুরি হয়।

    এ ঘটনায় থানায় জিডি করা হয় ২৪ জুন দুপুরে ।

    এর আগে ২৩ জুন রোববার রাত ৮টার দিকে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকী অনুষ্ঠান চলাকালে চুরির ঘটনা ঘটে।

    জানা যায়, সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিনব্যাপী ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান চলছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসেন সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু। সন্ধ্যার পর কেক কাটার অনুষ্ঠানে আনন্দ-উল্লাসের সময় মঞ্চের টেবিলে রাখা তার এ মোবাইল সেটটি চুরি হয়। অনুষ্ঠান চলাকালীন সময়ে মোবাইলটি সচল থাকলেও পরে বন্ধ পাওয়া যায়।

    সংসদ সদস্য জাহিদ আহমেদ টুলুর ব্যক্তিগত সহকারী দেওয়ান মাহাবুব হোসেন এমপির মোবাইল ফোন হারানোর ঘটনাটি নিশ্চিত করে বলেন, অনুষ্ঠান চলাকালে কেক কাটার আগেই সম্ভবত আইফোনটি চুরি হয়েছে।

    এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, মোবাইল উদ্ধারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winbay Casino: Gioco Mobile Veloce per Vincite Rapide

    In movimento, la maggior parte dei giocatori desidera un'emozione istantanea senza l'impegno a lungo termine che comporta il gaming...