More

    মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অবশ্যই পরুন

    হেফাজতে ইসলামের সাবেক নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

    মঙ্গলবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী একেএম ওমর ফারুক বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় আদালত এ পরোয়ানা জারি করেছেন।

    ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে ১৮ এপ্রিল মোহাম্মদপুরের এক মাদরাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। সবশেষ গত ৩ মে কারামুক্ত হন তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Chronologie de Résolution des Réclamations Bikloo

    SommaireÉtape 1 : Identifier la Nature du Problème et Contacter le SupportÉtape 2 : Comprendre le Processus de Traitement...