More

    উজিরপুর পৌরসভায় আর সি সি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র গিয়াস উদ্দিন ব্যাপারী

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের জনগুরুত্বপূর্ণ বি এন খান ডিগ্রি কলেজের পশ্চিম পাশের পুরাতন আরসি অফিসের সামন থেকে দাসের বাড়ি ব্রিজ পর্যন্ত আর সি সি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন ব্যাপারী।

    ১ জুলাই সোমবার বেলা সাড়ে ১১ টায় উদ্বোধন শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন , পৌর সহকারী প্রকৌশলী মোঃমিজানুজ্জামান, আওয়ামীলীগ নেতা মোঃ ইকবাল হোসেন বালী, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মজিবুর রহমান, ৪ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ নজরুল ইসলাম মামুন ,৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসির উদ্দীন সিকদার ,স্থানীয় সিদ্দিকুর রহমান বালীসহ অনেকে।

    দোয়া মোনাজাত পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ মাওলানা আবু হানিফ। পৌরসভা সূত্রে জানা যায় কাজটির ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লুৎফুল কবির। কোভিড – ১৯ প্রকল্পের আওতায় প্যাকেজ – ২ , ৪৭ লক্ষ টাকায় প্যাকেজের ২ কাজের কার্যাদেশ পান ঠিকাদারি প্রতিষ্ঠান।

    এ প্যাকেজের আওতায় শেরে বাংলা বালিকা বিদ্যালয়ের পশ্চিম পাশের কালভার্ট থেকে দক্ষিণ দিকে থানার পূর্ব পাশ থেকে পাকা সড়ক পর্যন্ত রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...