More

    বাকেরগঞ্জে মেধাবী শিক্ষার্থী লোপার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

    অবশ্যই পরুন

    বরিশালের বাকেরগঞ্জে মেধাবী শিক্ষার্থী লোপা আক্তারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ হত্যার ঘটনায় নিহতের মা জেসমিন বেগম বাদি হয়ে ধর্ষক রিয়াজ ও তার ভাইয়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

    বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০ টায় উপজেলার কামারখালি আলহাজ হজরত আলী ডিগ্রি কলেজের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধন কর্মসূচি পালনকালে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, দাঁড়িয়াল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াজ হাওলাদার একজন দুশ্চরিত্র ও লম্পট। গত ২১ জুন দিবাগত রাতে তাদের সহপাঠী কামারখালী আলহাজ হজরত আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী লোপা আক্তারকে লম্পট রিয়াজ জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনা ধামাচাপা দিতে ওই রাতেই সে ও তার ভাই রাকিবুল আলম হাওলাদার লোপাকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে তার লাশ নিজ ঘরে হাঁটু গেড়ে বসিয়ে গলায় ওড়না পেঁচিয়ে জানালার গ্রিলের সাথে বেঁধে রাখে।

    ঐদিন নামাজ পড়ার জন্য লোপার মা তাকে ডাকতে গেলে লাশ দেখে ডাকচিৎকার দেয়। তার ডাকচিৎকার শুনে আসামি রিয়াজ হাওলাদার সেখানে গিয়ে বলে হার্ট অ্যাটাকে তার মেয়ের মৃত্যু হয়েছে।

    লোপার মা জেসমিন বেগম কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, তার মেয়ে লোপার সাথে কলেজ পড়ুয়া একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনা জানতে পেরে দাঁড়িয়াল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আসামি রিয়াজ হাওলাদার তার কন্যাকে ব্লাকমেইল করে কুপ্রস্তাব দেয়। এতে লোপা রাজি না হওয়ায় লম্পট রিয়াজ হাওলাদার তার কন্যাকে ধর্ষণ শেষে মেরে ফেলেছে। প্রশাসনের নিকট তিনি অবিলম্বে তার কন্যার হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...