More

    ভোলায় পরীক্ষা ভালো না হওয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

    অবশ্যই পরুন

    ভোলার দৌলতখানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক এইচএসসি পরীক্ষার্থী। মৃত পরীক্ষার্থীর নাম জোবায়ের রহমান জিতু। সে দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

    শুক্রবার উপজেলার চরখলিফা ইউনিয়নে এ ঘটনা ঘটে। সে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃধা বাড়ির জসিম মাস্টারের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পরীক্ষা ভালো না হওয়ায় পরিবারের সঙ্গে কথাকাটাকাটির জেরে অভিমান করে সে আত্মহত্যা করেছে।

    জিতুর বাবা জসিম উদ্দিন বলেন, সকালে আমি বাসা থেকে বের হই। বেলা সাড়ে ১১টার দিকে শুনতে পাই আমার বাবাটা আমার ঘরের আড়ার সঙ্গে তার ছোট বোনের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আমার আর কেউ রইল না।



    পরিবারের সদস্য আলাউদ্দিন মৃধা বলেন, বেলা সাড়ে এগারোটার সময় জিতু খাবার খোঁজে। তার মা রান্নাঘর থেকে খাবার আনতে গেলে এই সুযোগে সে বোনের ওড়না নিয়ে ঘরের পাটাতনের ওপরে গিয়ে গলায় ফাঁস দেয়। খাবার এনে তাকে না পেয়ে খোঁজ করতে গিয়ে দেখে সে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে।

    দৌলতখান থানার ওসি সত্য রঞ্জন খাসকেল বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসআই নজরুল ইসলামকে পাঠান হয়। জানা গেছে, ছেলেটির অনেক আগে থেকেই সামান্য মানসিক সমস্যা আছে। নিয়মিত এজন্য তাকে ডাক্তার দেখানো হয়।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরীক্ষা খারাপ হওয়ায় পরিবারের সঙ্গে তার মনোমালিন্য হয়। সেই অভিমান থেকেই সে আত্মহত্যা করেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Vibrant_battles_and_compelling_characters_define_the_world_of_joker_fire_force

    Vibrant battles and compelling characters define the world of joker fire forceThe Origins and Early Life of JokerThe Development...