More

    ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপির দুই নেতার পদত্যাগ

    অবশ্যই পরুন

    জাতীয় নাগরিক পাটির (এনসিপি) শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্য মো. পলাশ খান পদত্যাগ করেছেন। আজ শুক্রবার নিজেদের ফেসবুক পেজে তারা এ পদত্যাগের ঘোষণা দেন।

    অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম তার ফেসবুকে লিখেন, ‘ব্যক্তিগত কারণে এনসিপির সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম।’ একইভাবে মো. পলাশ খানও লিখেন, ‘জাতীয় নাগরিক পাটি (এনসিপি) শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি (পদত্যাগ) নিলাম।’ এ বিষয়ে এনসিপি শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামের সঙ্গে বিভিন্নভাবে যোগাগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

    তবে মো. পলাশ খান বলেন, ‘এনসিপি আসলে আমার একটি আবেগের জায়গা। তবে এই সমন্বয় কমিটি কোনো আলোচনা ও পরামর্শ ছাড়া দু-একজনের ইচ্ছামত করা হয়েছে। সেই আপত্তি থেকে এই কমিটি থেকে আমার অব্যহতি নেওয়া। আশা করি ভবিষ্যতে শরীয়তপুরের বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনা-পরামর্শ ব্যতীত কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন।

    রাজনীতির নতুন বন্দোবস্তের বাস্তবায়ন দেখতে চাই এনসিপির মাধ্যমে।’ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, ‘ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছে। তবে আমাদের কাছে এখনো কোনো পদত্যাগ পত্র জমা দেয়নি।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Magnifique_opportunité_de_gagner_gros_avec_spin_casino_et_ses_jeux_passionnants

    Magnifique opportunité de gagner gros avec spin casino et ses jeux passionnants en ligne pour tousL'éventail des jeux disponibles...