More

    ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি ১৩৮

    অবশ্যই পরুন

    দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে আরও ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছরের ১ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী ২১ হাজার ১১৮ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৮৩ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, ঢাকা বিভাগে ২৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩ জন, খুলনা বিভাগে ১০ জন ও রাজশাহী বিভাগে ১০ জন রয়েছেন।

    গত ২৪ ঘণ্টায় ৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত ১৯ হাজার ৭২৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২১ হাজার ১১৮ জন। এর মধ্যে ৫৮ দশমিক আট শতাংশ পুরুষ ও ৪১ দশমিক দুই শতাংশ নারী রয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Virginia are quickly growing given that a significant gambling enterprise interest

    Gambling enterprise betting was just accepted within the 2020, however, major services such as for instance Streams Gambling establishment...