More

    শেবাচিম হাসপাতালে অনিয়মের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

    অবশ্যই পরুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজসহ দেশের স্বাস্থ্য খাতের অনিয়ম, হয়রানি ও অব্যবস্থাপনার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।

    মঙ্গলবার  সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ছাত্রনেতা মহিউদ্দিন রনি, সুলাইমা জান্নাত সিফা ও হুসাইন আল সুহানসহ অনেকে। আন্দোলনের নেতৃত্বে থাকা মহিউদ্দিন রনি সমাবেশে তিন দফা দাবি তুলে ধরেন।

    দাবিগুলো হলো-

    ১. শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং সর্বসাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া।

    ২. স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দেশের সব সরকারি হাসপাতালে দুর্নীতি রোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুড়বৃত্তিক চিকিৎসক রাজনীতি নিষিদ্ধকরণ, ডিজিটাল অটোমেশন ও স্বচ্ছ জবাবদিহিতামূলক টাস্কফোর্স গঠন।

    ৩. স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মাধ্যমে জনগণের ভোগান্তির বিষয় শুনে তদন্তসাপেক্ষে পুনরায় সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরালো পদক্ষেপ নেওয়া।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Nonnulla trucchi verso Eurobet Casino, certo una delle piu sicure piattaforme AAMS (ADM)

    Un inganno chiaro, ameno ancora con la selezione di vincite immediate Allettato di scritto ed di totale cio come riguarda...