More

    আনন্দ মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

    অবশ্যই পরুন

    গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপি আয়োজিত আনন্দ মিছিলে গিয়ে আল আমিন নামের এক বিএনপি নেতা স্ট্রোক করে মারা গেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের পাটমহল এলাকায় এ ঘটনা ঘটে।

    আল আমিন (৪০) উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি বুরুদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য। পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, মঙ্গলবার পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পতন ও পলায়ন দিবস পালন উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

    বেলা সাড়ে ১১টার সময় উপজেলার বুরুদিয়া ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পাটমহলে উপজেলা বিএনপির অফিসের সামনে আসেন। এ সময় ইউনিয়ন বিএনপি নেতা আল আমিন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা তার রুহের আত্মার মাগফেরাত কামনা করি।

    একই সঙ্গে উপজেলা বিএনপির আনন্দ মিছিলসহ সকল প্রোগ্রাম স্থগিত ঘোষণা করা হয়েছে। পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান বলেন, বিএনপি নেতা আল আমিনকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে তিনি স্ট্রোক করে মারা গেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spinrise Casino: Quick‑Hit Slot Thrills for the On‑the‑Go Player

    Short, High‑Intensity Sessions on SpinriseSpinrise Casino is built for players who crave instant action and rapid payouts. Instead of...