More

    কালকিনিতে জুলাই গণঅভ্যুত্থানের পাঁচ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

    অবশ্যই পরুন

    কালকিনি প্রতিনিধিঃ ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচ শহিদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

    ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’-এর অংশ হিসেবে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জুলাই শহিদদের কবরে শ্রদ্ধার্ঘ নিবেদনের মাধ্যমে উপজেলা প্রশাসন ও কালকিনি থানা পুলিশ এবং সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    আজ মঙ্গলবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েত নগর ইউনিয়নের শহিদ মোঃ লোকমান হোসেন, শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের শহীদ মোশাররফ, রমজানপুর ইউনিয়নের চরপালরদী গ্রামের মো. সিফাত হাওলাদার,

    আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের মো. রফিকুল সরদার ও একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো.হাসিবুর রহমান এর কবরে শ্রদ্ধা নিবেদন করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি থানার (ওসি) কে.এম সোহেল রানা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beste Verbunden Casinos 2026 10+ Top seriöse Spielsaal Seiten

    Had been zählt ist und bleibt, so folgende sichere Spieleumgebung gegenwärtig ist ferner alle Abläufe periodisch überprüft und technisch...