More

    সারজিস-হাসনাতসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

    অবশ্যই পরুন

    জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ৫ নেতাকে দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দীন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে বুধবার (৬ আগস্ট) এ ব্যাখ্যা চাওয়া হয়।

    এই পাঁচ নেতা হলেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

    চিঠিতে বলা হয়, গতকাল ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্বে অবগত করা হয়নি। এ অবস্থায়, আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

    এর আগে মঙ্গলবার সকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও তার স্বামী খালেদ সাইফুল্লাহ কক্সবাজারে ভ্রমণে ছিলেন। সেদিন তারা মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বলে এমন খবর ছড়িয়ে পড়ে।

    পরে নাসীরুদ্দীন পাটওয়ারী ও ডা. তাসনিম জারা বৈঠকের বিষয়টি গুজব বলে জানান। পিটার হাসের বিষয়ে মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা গণমাধ্যমকে বলেন, পিটার হাসের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তিনি এখন একজন বেসরকারি নাগরিক। তিনি কোনো বৈঠকে অংশ নিচ্ছেন কি না, সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beste Verbunden Casinos 2026 10+ Top seriöse Spielsaal Seiten

    Had been zählt ist und bleibt, so folgende sichere Spieleumgebung gegenwärtig ist ferner alle Abläufe periodisch überprüft und technisch...