More

    কালকিনিতে নকল প্রসাধনী মজুদ করে বিক্রয়ের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন কোম্পানির ডিলার ব্যবসার আড়ালে নকল প্রসাধনী বিক্রয় করার অভিযোগে রানা হাওলাদার নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    আজ রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফিন নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়। স্থানীয় সূত্রে জানাজায়, পৌর এলাকার ২ নং ওয়ার্ডের চর ঠেঙ্গামারা পালরদি নদীর ব্রিজের পাশে একটি গোডাউনে বিভিন্ন কম্পানির ডিলারী ব্যবসার আড়ালে নকল প্রসাধনী পণ্য মজুদ করে বিক্রি করে আসছিল মেসার্স সুমাইয়া ট্রেডার্স মালিক রানা হাওলাদার।

    খবর পেয়ে ওই গোডাউনে অভিযান পরিচালনা করে তল্লাশি চালায় উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন। পরে সেখানে বিপুল পরিমানে নকল সাবান পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫০ ধারায় ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফু-উল-আরেফিন বলেন, এ ধরনের নকল পণ্য সরবারহকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Real deal Bet Gambling establishment Added bonus Requirements 2026: Totally free Spins & Promotion Offers Inside!

    Withdrawals via cryptocurrencies and you will age-wallets such as for example Skrill and you can Neteller processes in 1...