More

    ভোলায় যুবলীগ নেতার মাছের আড়তে চাঁদা দাবি, ছাত্রদল নেতা গ্রেফতার

    অবশ্যই পরুন

    ভোলার মনপুরায় যুবলীগ নেতার মাছের আড়তে চাঁদা দাবির অভিযোগে মো. তানভীর হাওলাদার (২৫) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট) দুপুরে হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তানভীর মনপুরা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক। তিনি উপজেলার বাধের হাট এলাকার মো. আবদুল মান্নানের ছেলে।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, মনপুরা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও হাজিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম‌্যান নিজাম উদ্দিন হাওলাদারের মাছের আড়তে দীর্ঘদিন ধরে চাকরি করছেন দীপঙ্কর। ছাত্রদল নেতা তানভীর হাওলাদার ওই মাছের আড়তে চাঁদা দাবি করে আসছেন।

    এ ঘটনায় শনিবার ৯ আগস্ট বেলা ১১টার দিকে তানভীর ও কয়েকজন সহযোগী আড়তে এসে ফের চাঁদা দাবি করেন। এসময় তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তানভীর ও তার সহযোগীরা মারধর করে আড়ত থেকে কয়েকটি ইলিশ নিয়ে যান। মনপুরা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকরাম কবীর জানান, ‘বিষয়টি শুনেছি। তবে কতটা সত্য সেটি নিশ্চিত হতে পারিনি।

    কিন্তু অন্যায়কারীকে ছাত্রদল কখনো ছাড় দিবে না। সে অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’ মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর জানান, নিজাম হাওলাদারের কর্মচারী একটি মামলা করেছেন। ওই মামলায় অভিযান চালিয়ে দুপুরের তানভীরকে গ্রেফতার করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Intotdeauna, o depunere minima este necesara pentru a activa acest gen din coduri bonus casino

    Ai deblocat aer Brobdingnagian oferta de la un singur cu privire la unitate va primi bune cazinouri online! Tu, multe...