More

    বরিশালে রনি-কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    অবশ্যই পরুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ও সিয়াম ওরফে ন্যাভাইসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১ টায় বরিশাল শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়ের চন্দ্র শীল বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় অভিযোগটি দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

    দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, শেবাচিম হাসপাতালে সুষ্ঠু কর্ম পরিবেশের দাবীতে ১৪ আগস্ট বেলা সাড়ে ১১ টায় হাসপাতালের মাঝের গেটের সামনে অধ্যক্ষ, পরিচালক, ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধনে দাঁড়ান। এ সময় আসামীরা চাপাতি, এসএস পাইপ, হকিস্টিক, লাঠি-সোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

    হামলায় পরিচ্ছন্ন কর্মী রফিকুল পাটোয়ারী, শামীম, হাসান, সাকিব, জাকারিয়া রুবেল, নুসরাত মন্ডল, অফিস সহায়ক পারভেজ, ফয়সাল রাব্বি, আয়া সেলিনা ও লিফটম্যান শাকিল আহত হন।

    পরে আহতদের উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করা হয়। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    The web based lottery and the each day fantasy were the original officially circulated avenues

    Greeting added bonus for new users merely Wolf eventually signed the balance and you can technically legalized online casinos with...