More

    ভোলায় লঞ্চের কেবিনে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে আটকে মারধর

    অবশ্যই পরুন

    ভোলার চরফ্যাশনে ঢাকাগামী টিপু-১৩ লঞ্চে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কেবিনে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে দুজনকে আসামি করে চরফ্যাশন থানায় মামলা করেছেন। মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার। ঘটনাটি ঘটে গত ৮ আগস্ট চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটে।

    তবে ওই শিক্ষার্থী সোমবার থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগীর বাড়ি উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। অভিযুক্তরা হলেন— পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের মোতাহার হোসেনের ছেলে মো. মিরাজ ও দক্ষিণ নাজিম উদ্দিন গ্রামের হোসেন বেপারীর ছেলে মো. আলাউদ্দিন বেপারী। মামলার এজাহার সূত্রে জানা যায়, ৮ আগস্ট ওই ছাত্রী টিপু-১৩ লঞ্চের ৩৮৫ নম্বর কেবিনে অবস্থান করছিলেন। একই এলাকার এক বড়ভাই ৩০৮ নম্বর কেবিনে ছিলেন এবং দুপুরে তার রুমে এসে কথা বলছিলেন।

    এ সময় দরজা খোলা থাকলেও বিকেল ৬টার দিকে মিরাজ ও আলাউদ্দিন প্রবেশ করে বলে, তোমরা অসামাজিক কাজ করছো। এরপর তারা ভিডিও ধারণ করে এবং ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগীর অভিযোগ, টাকা না দেওয়ায় তারা কিল-ঘুষি ও লাথি মারে। মিরাজ তার চুল ধরে শ্লীলতাহানি করে এবং গলার সোনার চেইন ছিনিয়ে নেয়।

    এ ছাড়া ভুক্তভোগীর বড়ভাইয়ের কাছ থেকে পাঁচ হাজার টাকা আদায় করে। ঘটনার প্রত্যক্ষদর্শী চরফ্যাশন আদালতের সহকারী পিপি হযরত আলী হিরন বলেন, এটি স্পষ্টতই একটি ফাঁদ। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।

    চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Best Non GamStop Casinos UK 2026 Tested & Reviewed

    In This ArticleHow We Reviewed and Ranked These Casinos in 2026Independent onesAccess to a Broader Range of GamesHow to...