More

    সাদাপাথর বিএনপির লোকজন খেয়ে ফেলেছে: ফয়জুল করিম

    অবশ্যই পরুন

    ‘সাদাপাথর বিএনপির লোকজন খেয়ে ফেলেছে’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরের গীর্জা মহল্লা সড়কে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, গত ৫৩ বছরে বিভিন্ন দল ক্ষমতায় থেকে দেশ এখানে এনে দিয়েছে, যে আলু-তরকারি, সেই আলু তরকারিই রয়ে গেছে। বিএনপির লোকজন একে অন্যকে পিটিয়ে মারছে, তজুমদ্দিনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে। মায়ের সামনে থেকে ছেলেকে এনে হত্যা করেছে। সাদাপাথর বিএনপির লোকজন খেয়ে ফেলেছে।’

    ফয়জুল করিম বলেন, আগে জয় বলতো মৌলবাদী ঠেকাও, এখন তারেক রহমান বলে মৌলবাদী ঠেকাও। আওয়ামী লীগকে অংশগ্রহণ মূলক নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা শিখিয়েছে বিএনপি। তিনি বলেন ‘জিয়াউর রহমানের আদর্শ বিক্রি করে বিএনপি আর ভোট পাবে না। তার আদর্শ বিক্রি করে বিগত দিনে ক্ষমতায় এসে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। পুনরায় বিএনপি ক্ষমতায় গেলে কি হবে আল্লাহ ভালো জানে। আগামীতে জনগণ দুর্নীতিগ্রস্ত কোনো দলকে ক্ষমতায় আনবে না’।

    বিএনপির ভোট নেই জানিয়ে তিনি বলেন, ‘এই ভোট ছিলো একসময় মুসলিম লীগের। ভোট পরিবর্তনশীল, ভোটাররা কারও কাছে গিয়ে গোলামী করে না। ভোটাররা ভোট দেয় শান্তিতে থাকার জন্য। আওয়ামী লীগের ভোট তারাই পাবে, যারা নিরাপত্তা দিতে পারবে।’

    ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের সভাপতি গাজী মুহাম্মদ রেদোয়ানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির জয়েন্ট সেক্রটোরি জেনারেল মুহাম্মদ মিশকাতুল ইসলামসহ বরিশাল মহানগর, জেলা এবং বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Video ports will be most common form of online position games you can play now

    For every single web site was checked out getting harbors betting range, equity, extra worthy of, payment rate, and...