More

    কালকিনিতে নিখোঁজের ৬৫দিনেও সেই মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান মেলেনি

    অবশ্যই পরুন

    কালকিনি প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ৬৫দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসা শিক্ষার্থী নাছিমার-(৮)। তার সন্ধানের দাবিতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার এক সংবাদ সম্মেলন করেন। এ সংবাদ সম্মেলনকালে ভুক্তভোগী পরিবারের আহাজারিতে ভারী হয়ে ওঠে  চারপাশ। আজ শুক্রবার সকালে উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় এ সংবাদ সম্মেলন করা হয়।

    ভুক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে, পৌর এলাকার কাশিমপুর গ্রামের নাসির মৃধার মাদ্রাসা পড়ুয়া মেয়ে নাছিমা গত ১৪ জুন রাতে বাড়ি পাশের একটি বিয়ে অনুষ্ঠানে যায়। ওই বিয়ে বাড়ি থেকে নাছিমা বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। এরপর থেকে অনেক খোজাখুজি করেও তার কোন হদিস মিলেনি।

    পরে তার কোন সন্ধান না পেয়ে নিরুপায় হয়ে নাছিমার নানু আইমুন নেছা বাদী হয়ে কালকিনি থানায় একটি সাধারণ ডায়রি করেন। তবে থানা পুলিশ বেশ কয়েকদিন নিখোঁজ নাছিমাকে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। কিন্তু আজ পর্যন্ত নাছিমার কোন সন্ধান মেলেনি। নিখোঁজ নাছিমার নানা হারুন ব্যাপারী সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আমার নাতি ৬৫দিন ধরে নিখোঁজ হয়েছে।

    কোন প্রশাসন আমার নাতির কোন সন্ধান দিতে পারে নেই। আমরা সরকার ও প্রশাসনের মাধ্যমে আমার নাতির সন্ধান চাই। নিখোঁজ নাছিমার নানু আইমুন নেছা বুকফাটা আহাজারি করে বলেন, মাদারীপুর ও কালকিনি থানার সকল প্রশাসনের কাছে আমাদের জোর দাবি নাছিমাকে খুঁজে বের করে দেন।

    আমাদের পরিবারে ঘুম ও খাওয়া-দাওয়া সব কিছু বন্ধ হয়ে গেছে নাছিমা খুঁজে না পেয়ে। এব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা জানান, নাছিমাকে উদ্ধারে জোর প্রচেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Welche schranken zwar unser Erscheinung von Bonusangeboten das, dennoch prasentation die leser unter anderem Boni

    Eres gelte zum einen zu handen Bonusangebote, nachfolgende hell definiert eignen & jedoch unvollkommen ahnliche Umsatzbedingungen in gang setzen....