More

    সরকারিভাবে আলু ক্রয় করা হবে : কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

    অবশ্যই পরুন

    কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এ বছর আলু উৎপাদন বেশি হওয়ায় কৃষকরা আলুর দাম পাচ্ছেন না। কৃষকদের ক্ষতি কমাতে সরকারিভাবে কিছু আলু ক্রয় করা হবে।’ শনিবার (২৩ আগস্ট) রাজধানীর গাবতলীস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বিভিন্ন গবেষণা ও প্রক্রিয়াজাত কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বিএডিসির টিস্যু কালচার কেন্দ্রে আলু, আনারস, খেজুর, বিভিন্ন ফুলের টিস্যু কালচার করা হচ্ছে।

    আমরা খেজুর আমদানি করি। স্থানীয়ভাবে এ প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত চারা ব্যাপকভাবে ছড়িয়ে দিলে আমদানিনির্ভরতা কমবে। নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশ থেকে চড়া মূল্যে আলু বীজ ক্রয় করতে হয়। দেশে উন্নত জাতের আলু বীজ উৎপাদন করতে পারলে দেশের কৃষির জন্য তা ভালো হবে। বিএডিসি টিস্যু কালচার ল্যাবের মাধ্যমে সে কাজ করছে বলে উপদেষ্টা এ সময় জানান।

    সম্প্রতি বাজারের সবজির দাম বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বৃষ্টির জন্য সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির বাজারে তার প্রভাব পড়েছে। আবহাওয়া স্বাভাবিক হয়ে গেলে এ সমস্যা থাকবে না। সবজির দাম বাড়তির দিকে হলেও আলুর দাম কম। কৃষকরা এ বছর আলুর দাম পাচ্ছে না। তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে জন্য সরকারিভাবে কিছু আলু ক্রয়ের পরিকল্পনার কথা উপদেষ্টা জানান। তিনি এ সময় কৃষকদের ক্ষতি কমাতে কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর দাম নির্ধারণ করার বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথাও জানান।

    পাট বীজের আমদানি নির্ভরতা কমানো প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পাট বীজ হতে অনেক সময় লাগে। এ সময়ে কৃষক দুই তিনবার ধান উঠাতে পারে। কৃষক সেটাই চাষ করেন যেটাতে তারা লাভবান হন। তাছাড়া বীজের জন্য পাট রাখলে আঁশের মানও কমে যায়। দেশে যেহেতু জমির পরিমাণও কম তাই স্থানীয়ভাবে পাট বীজ উৎপাদন করে চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না।

    নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার কার্যক্রম বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধার একটা চলমান প্রক্রিয়া। প্রতিদিন অস্ত্র উদ্ধার হচ্ছে। আমরা আশা করছি, নির্বাচনের আগে প্রায় সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে।’ সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের সময় বিভিন্ন দেশ থেকে অস্ত্র ঢোকার একটা প্রবণতা আগেও দেখা গিয়েছে।’

    আগামী নির্বাচন ঘিরেও এ ধরনের প্রবণতা ঠেকাতে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘অস্ত্র উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। শুধু নির্বাচনে না, অন্য সময়ও যেন দেশে কোনো অস্ত্র ঢুকতে না পারে সে জন্য পদক্ষেপ নেওয়া হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Are Play88 one of the recommended online slots casinos for new Singapore?

    On-range gambling enterprise Acceptance Bonus & Experts Singapore. Play88 establishes in itself aside which have irresistible also provides, and...