More

    চমক রেখে নারী বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

    অবশ্যই পরুন

    আগামী সেপ্টেম্বর-নভেম্বরে অনুষ্ঠিতব্য আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় বসবে এই আসর।

    নারী টাইগ্রেসদের ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ। উইকেটকিপার-ব্যাটার রুবিয়া হায়দার ঝেলিক, অফস্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপঅর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইশমা তানজিম।

    ১৭ বছর বয়সী নিশিতা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সুযোগ পেলেন বিশ্বকাপে। ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে অভিষেক হয়েছিল তার। রুবিয়া এখনো ওয়ানডে খেলেননি, তবে টি–টোয়েন্টিতে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন। ধারাবাহিক পারফরম্যান্সে জায়গা পেলেন তিনি। সাবেক বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক সুমাইয়া একমাত্র ওয়ানডে খেলেছিলেন গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে। ঘরোয়া ও ইমার্জিং দলে দারুণ পারফরম্যান্স করে জায়গা পেলেন তিনি।

    বিসিবি নারী উইংয়ের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ মনসুর বলেন, ‘রুবিয়া কঠোর পরিশ্রম করে জায়গা পেয়েছে। তাকে আমরা রিজার্ভ কিপার ও ব্যাকআপ ওপেনার হিসেবে দেখছি। নিশিতা কম বয়সী হলেও তার পরিপক্বতা দারুণ। বাঁহাতিদের বিপক্ষে তার নিয়ন্ত্রণ ক্ষমতা দুর্দান্ত। সুমাইয়া কিছুদিন ধরেই সুযোগের অপেক্ষায় ছিল। তার টেকনিক, ধৈর্য ও ফিল্ডিং আমাদের টপঅর্ডারে বাড়তি শক্তি যোগাবে।’

    বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারী, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।

    বিশ্বকাপের গ্রুপ পর্বের আগে দুটি ওয়ার্ম–আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে ২৫ সেপ্টেম্বর কলম্বো ক্রিকেট ক্লাবে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। একদিন বাদে ২৭ সেপ্টেম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলবে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে।

    গ্রুপ পর্বে বাংলাদেশ ম্যাচের সুচি:
    ২ অক্টোবর – বাংলাদেশ বনাম পাকিস্তান (কলম্বো)
    ৭ অক্টোবর – বাংলাদেশ বনাম ইংল্যান্ড (গৌহাটি)
    ১০ অক্টোবর – বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (গৌহাটি)
    ১৩ অক্টোবর – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা (বিশাখাপত্তনম)
    ১৬ অক্টোবর – বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (বিশাখাপত্তনম)
    ২০ অক্টোবর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (নাভি মুম্বাই)
    ২৬ অক্টোবর – বাংলাদেশ বনাম ভারত (নাভি মুম্বাই)

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Thunderstruck A knowledgeable Harbors Computers from casanova slot the OneCasino

    BlogsDeclaration a problem with Thunderstruck Wild Lightning | casanova slotCrazy CasinoBest Offshore Alive Specialist Casinos for all of us...