More

    বাকেরগঞ্জে ভাইয়ের মৃত্যু খবর শুনে বাড়িতে ফিরে আ.লীগ নেতা গ্রেফতার

    অবশ্যই পরুন

    চাচাতো ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে বাড়িতে ফিরে গ্রেফতার হয়েছেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শহরের ১ নম্বর ওয়ার্ডের রুনসি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

    বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তা স্পষ্ট করে জানাননি ওসি। লোকমান ডাকুয়ার ভাই লিটন ডাকুয়া জানান, তাদের চাচাতো ভাই এনায়েত ডাকুয়া বিকাল সোয়া ৩টায় বাড়িতে মারা যান। তারা একই বাড়িতে থাকেন।

    মৃত্যুর খবর শুনে জানাজায় অংশ নিতে আত্মগোপনে থাকা লোকমান ডাকুয়া বাড়িতে ফেরেন। বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। লিটন অভিযোগ করেন, মরহুমের জানাজা রাত ৯টায় অনুষ্ঠিত হয়েছে।

    গ্রেফতারের পর পুলিশ আশ্বাস দিয়েছিল যে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে; কিন্তু দ্রুত আদালতে প্রেরণ করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। তার নামে ৫টি মামলা থাকলেও তাকে উপজেলার একটি বিস্ফোরক মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Banker hand: Also provides one to:you to definitely versus a fee, due to a comparatively higher winning choice

    Once i approach the overall game away from Baccarat, I enjoy understand that it’s an old local casino on...