More

    আইসিইউ থেকে কেবিনে শিফ্ট! নুরের শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল

    অবশ্যই পরুন

    গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাকে আইসিইউ থেকে কেবিনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।

    সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান তার কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান।

    পরিচালক বলেন, নুরের শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে। বিভাগীয় প্রধানরা তাকে সার্বক্ষণিক দেখছেন। নুরের নাকের হাড় ও চুয়ালের হাড় পুরোপুরি ঠিক হওয়ার জন্য ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। আর চোখের মধ্যে যে রক্তজমাট হয়ে আছে সেটি ঠিক হতে ১ থেকে ২ সপ্তাহ লাগতে পারে।

    তিনি জানান, নুরকে নরমাল খাবার খেতে বলা হয়েছে৷ তবে তিনি খাবার খাওয়ার সময় ব্যথা পাচ্ছেন বলে জানাচ্ছেন। এটি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এছাড়া আঘাতের পর তার নাক থেকে যে রক্তক্ষরণ হয়েছে তার কিছু অংশ শ্বাসনালীতে চলে গিয়েছিল। গতকাল কাশির সাথে ২ বার সেই রক্ত এসেছে। তবে এতে চিন্তার কিছু নেই। তার বোর্ডের চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন, তাকে আইসিইউ থেকে আজ কেবিনে শিফ্ট করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    SwedenCasino com: Sveriges ultimat online casino handledning!

    ContentVilken licens befinner si lämpligt före nätcasinon?Läs recensioner om casino inte me svensk person koncessio gällande Flashbackop åt 3000...