More

    নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে: মির্জা ফখরুল

    অবশ্যই পরুন

    গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে ভর্তি নুরকে দেখতে যান তিনি।

    এ সময় তার চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।

    বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, নুরের অবস্থা এখনও খুবই ক্রিটিক্যাল, তবে আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তার চোয়াল ও মাথায় আঘাত লেগেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তবে চিকিৎসকদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, এখানে চিকিৎসায় কোনো ত্রুটি হয়নি।

    তিনি আরও বলেন, এটি খুবই পরিষ্কার নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল। গণঅভ্যুত্থানের পরও আইনশৃঙ্খলা বাহিনী নেতাদের ওপর এমন আক্রমণ করে তাহলে সাধারণ মানুষের সঙ্গে তারা কী করেছে চিন্তা করেন। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আমি মনে করি, দ্রুত বিচার বিভাগীয় তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

    নুরকে দেশের বাইরে চিকিৎসা করানোর জন্য সরকারের কাছে অনুরোধ জানান বিএনপির মহাসচিব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে প্রতিপক্ষের হামলায় ষাটোর্ধ্ব বৃদ্ধ নিহত

    বাকেরগঞ্জে  জমিতে বালু ভরাট  সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল হালিম হাওলাদার (৭০) নামে একজন নিহত হয়েছেন।...