More

    খালেদা জিয়াকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি

    অবশ্যই পরুন

    দেশের গণতন্ত্র রক্ষায় আপসহীন সংগ্রামের জন্য বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল পুরস্কারে ভূষিত করার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। তিনি বলেন, জেল-জুলুম শত অত্যাচার নির্যাতন সত্ত্বেও শুধু দেশের গণতন্ত্র রক্ষার জন্য বেগম খালেদা জিয়া এই দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাননি।

    এ জন্য অন্তর্বর্তী সরকারের উচিত নোবেল পুরস্কারের জন্য বিএনপির চেয়ারপারসনের নাম প্রস্তাব করা। সোমবার বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান। খালেদা জিয়াকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি আবদুস সোবহান বলেন, জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে জনগণকে একত্রিত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছেন।

    তাই এই দিনটি বাংলাদেশি মানুষদের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। যে কারণে বাংলাদেশের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার নীতিতে বিএনপি সর্বদা অঙ্গীকারবদ্ধ।

    গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসহেযাগী সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনাসভায় গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন তরুণ রাজনীতিবিদ পারভেজ সোবহান, সাবেক ইউপি চেয়ারম্যান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলাম,

    বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সভাপতি শোভন রহমান মনির, গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হাওলাদার, জেলা উত্তর যুবদলের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম টিটন, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এসএম হীরা প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Tous les Casinos legerement en 2026: Marketing, Jeux sauf que Gratification

    Des mecanisme dans au-dessous couchent pour les beaux jours les 70 % nos denombrement a l�egard de salle de...