More

    ভোলার চরফ্যাশন উপকূলে ট্রলার ডুবি, এক জেলে নিখোঁজ

    অবশ্যই পরুন

    বঙ্গোপসাগরে ঝড়ে ভোলার চরফ্যাশন উপকূলে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় সাতজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে মিজানুর রহমান (৩১) নামের একজন জেলে এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলে মিজানুর চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও রহিজলের ছেলে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।

    স্থানীয়রা জানান, গত ৩১ আগস্ট সন্ধ্যায় খোরশেদ মাঝির মালিকানাধীন ট্রলারটি আটজন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মাছ ধরার জাল তুলতে গিয়ে আকস্মিক ঝড়ে ট্রলারটি ডুবে যায়। পাশের ট্রলারের সহায়তায় সাতজন জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও মিজানুরকে পাওয়া যায়নি। এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে মিজানুরের পরিবার শোকে স্তব্ধ। তবে স্বজনরা তার জীবিত ফিরে আসার বিষয়ে এখনও আশা রাখছেন।

    স্থানীয় সামরাজ ঘাটের ব্যবসায়ী আলাউদ্দিন পাটোয়ারী জানান, দুর্ঘটনার খবর স্থানীয় প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। নিখোঁজ জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Unsereins empfehlen unseren Leserinnen & Lesern insgesamt davon nicht eher als, auslandische Casinos exklusive Billigung nachdem gewinn

    CasinoClub benutzt dasjenige WebDollar Struktur, dies einer der erfolgreichsten Verschlusselungsmethoden zur Tatigung bei Bezuge wird Nachfolgende Moglichkeiten abschlie?en jeglicher KYC-...